[ দেশজুড়ে ]
বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঢাকা রওনা, পথে ট্রাকসহ আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাট থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ঢাকার উদ্দেশে রওনা দেয়া দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের লালদীঘি বাজারে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন নাজমুল ইসলাম ওরফে রবিউল ও হামিদুল ইসলাম। তাদের বাড়ি নীলফামারীর ডিমলায়। এ সময় মাদক পাচার কাগজে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়।
সোমবার দুপুরে র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা এসপি সিদ্দিক হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন তারা ট্রাকে পাথর পরিবহনের নামে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেয়ার কাজ করে আনছিল।
অপরদিকে র্যাব-১৩ এর অপর একটি দল গংগাচড়া উপজেলার আলম বিদিতর ইউপির পাইকান এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মফিজুল ইসলামকে আটক করে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!